ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকি দিল্লিতে

আমার বাঙলা ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশনের মূল ফটকের সামনে এসে উচ্চস্বরে চিৎকার ও হুমকিমূলক বক্তব্য দেন।

হাইকমিশন সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের সামনে এসে জড়ো হন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং হাইকমিশনারকে উদ্দেশ করে উসকানিমূলক বক্তব্য শোনা যায়।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, ওই ব্যক্তিরা কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করেন এবং পরে নিজেরাই সেখান থেকে চলে যান। তারা কোনো ধরনের হামলা চালাননি কিংবা ভবনের ক্ষতি করার চেষ্টা করেননি।

তিনি জানান, বক্তব্যের একপর্যায়ে তারা এমন কথাও বলেন—যার মাধ্যমে হুমকির ইঙ্গিত পাওয়া যায়। তবে পুরো ঘটনাটি মৌখিক উত্তেজনার মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং বাস্তবে কোনো সহিংস পরিস্থিতি তৈরি হয়নি।

ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে জরুরি আলোচনা করেন। ডিফেন্স উইং থেকে জানানো হয়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বাড়তি কোনো ঝুঁকি দেখা যায়নি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

ইজারা নেই, তবু চলছে ড্রেজারের গর্জন: কুষ্টিয়া গড়াই নদীর আর্তনাদ কে শুনবে, কুমারখালীতে প্রশাসন নির্বাক

নদীর বুক ফুঁড়ে যখন সকালের রোদ চিকচিক করে ওঠে, দূর থেকে মনে হয় যেন গড়াই নদী আল...

বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্ট টাউন আবাসিক এলাকার পাশের লাউস...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠি...

"সুষ্ঠু নির্বাচনের জন্য চাই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ"

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু...

ডাকাতির আগেই পুলিশের জালে ৭ ডাকাত

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন কুখ্যাত ডাকাতকে গ্...

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা  বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

লাইফস্টাইল
বিনোদন
খেলা