ছবি-সংগৃহীত
বিনোদন

বলিউডে বাঁধনের অভিষেক

বিনোদন ডেস্ক: শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ইতোমধ্যে নিজের অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও নাম লেখালেন তিনি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।

‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ ছবিটি নির্মাণ করেছেন। যেখানে অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

বাঁধন একজন বাংলাদেশির ভূমিকায় অভিনয় করেছেন। ছোট্ট একটি চরিত্র। এ প্রসঙ্গে তার ভাষ্য, খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে।

তবে এটা বলে রাখি, আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি মেয়ের চরিত্র করেছি। এ জন্যই তারা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন ও নিয়েছেন।

গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা যায় নায়িকাকে। যেখানে ভক্তদের নজর কেড়েছে তার লুক।

সর্বশেষে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ও অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’।

নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এ মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা