সংগৃহীত
বিনোদন

বলিউডে কাস্টিং কাউচের শিকার পুরুষরাও: প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের শুরু তার মডেলিং দিয়ে। তারপর স্টার কিডদের ভীড়ে বলিউডে নিজের জায়গা করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় পর হলিউড পাড়ি দেন, তৈরি করেন নিজের জায়গা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। শুধু তাই নয় তিনি বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে জানান এখানে শুধু নারী নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্তার শিকার।

পুরোনো এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি সেই বিষয়ে বলেন, ‘আমি খুবই উদ্ধত। লোকজন আমায় একটু ভয় পায়। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে।’

‘আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে সুপারিশ করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তার প্রেমিকাকে সুপারিশ করা হয়।’

তার কথায়, ‘সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’ প্রিয়াঙ্কা আরো জানিয়েছিলেন তার সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না।

প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই জানিয়েছিলেন যে শুধু নারীরা নন, পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। অভিনেত্রীর ভাষ্য, ‘নিম্নমানের এই মানুষগুলো যারা সদ্য সদ্য এসেছে তাদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা