ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে নিহত বেড়ে ১৫৯০

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কমপক্ষে ৯০০ জন নিহত হয়েছে। এ হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলায় ৬৮০ জনের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট ১৫৯০ জন প্রাণহানি ঘটেছে।

সোমবার (৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯’শতে দাঁড়িয়েছে।

বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তের ১০ মাইলের মধ্যে অবস্থিত কিব্বুজ বিয়ারি নামক এলাকা থেকে একসঙ্গে ১০০ ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ারি হলো প্রথম এলাকা যেখানে হামাস শনিবার প্রথম হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে অপহরণ করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে এমন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যা 'আগে কখনো হয়নি'।

শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়। পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সন্ত্রাসীরা 'সেনা এবং বেসামরিক নাগরিকদের' অপহরণ করেছে। তারা সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও, হামাসের দাবি তারা ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০০ জনকে আটকের পর জিম্মি করে রেখেছে।

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। এ ছাড়া ভারী অস্ত্র নিয়ে স্থলপথেও হামলা চালায় তারা। এ সময় বহু ইসরায়েলি আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা