সংগৃহিত
বিনোদন

প্রধানমন্ত্রীকে নিয়ে আবারও রোজিনার গান

বিনোদন প্রতিবেদক: সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। ক্যারিয়ারের শুরু থেকেই শ্রোতা-দর্শকদের বিষয়ভিত্তিক গান উপহার দিয়ে আসছেন। বিশেষ করে ফোক গানের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করেছেন।

এরইমধ্যে বেশ কিছু থিমভিত্তিক গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নতুন গান প্রকাশ করেছেন বাংলাদেশ বেতার, বিটিভি ও জাতীয় শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত এই কণ্ঠশিল্পী।

‘শেখ হাসিনার জয়ের মালা’ শিরোনামের এই গানটি সম্প্রিিত প্রকাশ পেয়েছে সুরের আলো বিডি ইউটিউব চ্যানেলে। এর অতিথি আরজুর লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ।

মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন বিপ্লব শরীর। গানটি নিয়ে রোজিনা বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করি। এ দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আবারও ক্ষমতায় আসুক সেটিই আমি চাই।

একজন শিল্পীর প্রধান হাতিয়ার হচ্ছে গান। সেই গানের মাধ্যমেই নিজের দায়িত্ব পালন করেছি। গানটি আশা করি মানুষের পছন্দ হবে। গানটি যদি নৌকা মার্কার প্রতি একজন মানুষকেও ইনফ্লুয়েন্স করতে পারে তাতেই আমার কষ্ট সার্থক হবে।’

এর আগে এই গায়িকা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক গান করেছেন। পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেল, গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম, দুঃখী মায়ের গল্প ও পুলিশের যাপিত জীবনও কণ্ঠে তুলে নিয়েছেন তিনি। রোজিনা আক্তার জানান, আগামীতে আরও কয়েকটি নতুন বিষয় নিয়ে গানের পরিকল্পনা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা