ছবি: আমার বাঙলা
সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মী হেনস্থার অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর

রাঙ্গাবালী,পটুয়াখালী(প্রতিনিধি)

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বাধা ও নারী কর্মীদের হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের জানান, প্রচারণার মাঠে তাঁর কর্মীরা নিয়মিতভাবে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। বিশেষ করে নারী কর্মীদের লক্ষ্য করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি কয়েকটি স্থানে নারী কর্মীদের বোরকা টেনে খোলার ঘটনাও ঘটেছে বলে জানান ডা. জহির উদ্দিন আহম্মেদ।

তিনি আরও বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়নি। তাঁর কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত জামায়াতে ইসলামীর নেতারাও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, ভোটের দিন যত কাছে আসছে, ততই প্রচারণায় বাধা ও হয়রানির মাত্রা বাড়ছে। মাঠপর্যায়ে স্বাভাবিকভাবে নির্বাচনী কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ছে বলেও তাঁরা দাবি করেন।

সভায় জানানো হয়, মঙ্গলবার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় প্রচারণা চালানোর সময় নারী কর্মীদের হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমির মাওলানা কবির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কামরুল আহসান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মিজানুর রহমানসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা