নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি টিম।

এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার নানা দিক, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য যাচাই করে অভিযানিক দল।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ নার্স ও ভান্ডার রক্ষকের সাথে কথা বলেন টীমের সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, আমরা হাসপাতালে বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেছি। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং কমিশনে পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

জানতে চাইলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ জানান, ঔষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা সর্বাত্মক সহযোগীতা করেছি টিমকে।

সকালে শুরু হওয়া অনুসন্ধ্যান দুপুরে শেষ করেন দুদক টিমের সদস্যরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা