নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি

দুই দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীরা।

সোমবার(৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে এগারটা পর্যন্ত এই কর্মসুচি পালন করা হয়।

এ সময় দাবি বাস্তবায়নে বক্তব্য দেন সংগঠনের নীলফামারী জেলা সভাপতি আসাদুজ্জামান প্রামানিক ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী এবং সাবেক সভাপতি ভরত চন্দ্র রায়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানান, সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় স্থাপন ও জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপুর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সভাপতি লোকমান হোসেন জানান, আমরা দীর্ঘদিন থেকে এই দাবি করে আসছি। যৌক্তিক দাবি আমাদের। বলেন, দাবি বাস্তবায়নে নীলফামারীতে ম্যাজিস্ট্রেট আদালতে ৮০ জন এবং জজ আদালতে ১২০ জন কর্মচারী রয়েছেন যারা এই আন্দোলন করছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা