নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

সবার আগে বাজারে সোনারগাঁয়ের রসালো লিচু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলার আদি রাজধানী এবং মসলিন শাড়ির জন্য বিখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁ। এর পাশাপাশি এখন লিচুর জন্যও বিখ্যাত বলা হয়ে থাকে সোনারগাঁ তথা নারায়ণগঞ্জকে।

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে রয়েছে শত শত লিচুর বাগান। এখানকার লিচুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- আগাম ফলন, রসালো, সুমিষ্ট স্বাদ এবং অন্যান্য জেলার তুলনায় বেশ আগেই এই লিচু বাজারে পাওয়া যায়।

বেশ কিছু বাগানের লিচু বিক্রয় উপযোগী হওয়ায় বাগান থেকে লিচু তুলে বাছাই করে আড়তের মাধ্যমে বাজারজাত করণে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, এবার লিচুর ফলন ভাল হওয়ায় ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই বাজারজাত করা সম্ভব হচ্ছে। সোনারগাঁয়ে অর্ধশতাধিক গ্রামে প্রায় ১০৭ হেক্টর জমিতে ৬৬০ টি লিচু বাগান গড়ে উঠেছে। এখানকার কদমী, চায়না থ্রি, এলাচি এবং বোম্বাই জাতের লিচুর চাহিদা সবচেয়ে বেশী। এসব বাগানের লিচু পাইকারী দরে আট থেকে নয় কোটি টাকায় বিক্রির লক্ষমাত্রা নির্ধারণ করেছেন বাগান মালিকরা।

পর্তুগীজ আমলে সোনারগাঁয়ে লিচু চাষের গোড়াপত্তন হলেও মূলত নব্বইয়ের দশকে বানিজ্যিকভাবে লিচু চাষের ব্যাপক প্রসার লাভ করে।শুরুতে পানাম ও আদমপুরে লিচু চাষ হলেও পর্যায়ক্রমে ষোলপাড়া, দরপত, সনমান্দী, গোয়ালদী, বৈদ্যেরবাজার, ভট্রপুর, গাবতলী, দিঘীড়পাড়, মোগরাপাড়াসহ আশপাশের প্রায় ৫০ টি গ্রামে লিচুর বাগান গড়ে উঠেছে। লিচুর ব্যবসা বেশ লাভজনক হওয়ায় প্রতিবছরই এখানে লিচুর নতুন নতুন বাগান বিস্তৃত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, এবছর সোনারগাঁয়ে ১০৭ হেক্টর জমিতে প্রায় ৭২০ টন লিচু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও খরার কারণে অনেক লিচু ঝরে পরেছে, তারপরও অন্যান্য বছরের তুলনায় এবছরের ফলন বেশ ভাল হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

সন্তান নিয়ে অন্যদের যেসব কথা বলতে দেবেন না

পারিবারিক আয়োজন, বিয়ে, উৎসব কিংবা বিভিন্ন পার্টি শিশুদের জন্য আনন্দের সময়। আত...

পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে পাটের দামও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের...

ঢাকাসহ আশপাশের জেলায় গ্যাসের চাপ বাড়লেও সংকট কাটেনি

ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। স...

পিএসজিকে হারিয়ে প্রথমবার ফরাসি সুপার কাপ লাঁসের

১০ জনের দল নিয়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি...

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা