ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা: তুহিন

দেশকে দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, বিএনপি ও অন্যান্য দল সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো সংক্ষিপ্ত করে দ্রত নির্বাচন দেয়া হোক। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করুক।

শনিবার (১৭ মে) বিকেলে নীলফামারী শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে গণসংবধর্ণা শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। লুটপাট করেছে। নির্বাচন ব্যবস্থা, আইন ও আদালতকে ধ্বংস করেছে এমনকি জীবনেরও অপচয় করেছে।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন বলেন, বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছে। কেন এত বিষোদগার।

তিনি বলেন, বিএনপি নাকি চান্দাবাজি করছে আর অন্যকোন দল যখন চান্দা নেয় তখন হয় হাদিয়া। আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি দল ব্যাংক দখল করছে। কি হচ্ছে আমি জানিনা।

নিজেই বৈষম্যের শিকার মন্তব্য করে তুহিন বলেন, এই সরকার নাকি বৈষম্য দুর করছে অথচ আমি নিজেই ১৮ বছর ২ মাস পর দেশে এসে বৈষম্যের শিকার হলাম অথচ একটি বিশেষ দলের নেতারা সরকারের বিশেষ অর্ডারের মাধ্যমে জেলে না গিয়েও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। এই সরকার বৈষম্য দুর করতে পারেনি।

এর আগে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠন, ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।এদিকে বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধণা প্রদান করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ১৮ বছর ২ মাস পর দেশের মাটিতে এসেছেন বিএনপি নেতা নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। দেয়া হয়েছিলো দুটি মিথ্যে ভিত্তিহীন মামলা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

খাতুনগঞ্জে রঙ মেশানো ডাল ও ক্ষতিকর হাইড্রোজ বিক্রি, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে সাতটি প্রতিষ...

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্র...

কুষ্টিয়ায় দু’পক্ষের তুমুল গোলাগুলি, হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির...

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের ব...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা