জাতীয়

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন চায় সিপিডি

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির মতে, এর মাধ্যমে দেশের অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সিপিডি কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে আরো বলা হয়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি বলেও মনে করে সংস্থাটি।

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর মূলধনী যন্ত্রপাতির আমদানি বিগত অর্থবছরের তুলনায় ধারাবাহিকভাবে কমেছে। বিশেষ করে, আগস্ট মাসে মূলধনী পণ্যের আমদানি প্রায় ৩১ শতাংশ কমে যায়। চলমান চ্যালেঞ্জের পাশাপাশি, রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন অনিশ্চয়তা, ব্যবসা ও বিনিয়োগের জন্য জটিল হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির সংকট ও প্রত্যাশা নিয়ে এক ব্রিফিংয়ে সিপিডি জানায়, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো কারণ নেই। আমার মনে হয়, যে নির্ধারিত সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া জরুরি।’

সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজনৈতিক সংস্কারও করতে হবে, অর্থনৈতিক সংস্কারও করতে হবে। কেবল ইলেক্টরাল সংস্কার দিয়ে হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার, সেখানে গণতন্ত্রের আনাটাও একটা প্রক্রিয়ায় আনতে হবে।’

সিপিডি বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণ খেলাপির পরিমান জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ বেশি। তাই রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া স্বার্থান্বেষী মহলকে মোকাবিলা করে ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার পরামর্শও দেয় সিপিডি।

নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণ করার মতো অনিয়ম এগুলোও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না।’

ব্রিফিংয়ে বলা হয়, আগের কর্তৃত্ববাদী সরকার একটি অকার্যকর অর্থনীতি রেখে গেছে । অন্তর্বর্তীকালীন সরকারও চাঁদাবাজি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম মোকাবিলায় উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঋণের দুষ্টচক্র থেকে মুক্তি পেতে কার্যকর পরিকল্পনা গ্রহণের পরামর্শ প্রতিষ্ঠানটির।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা