সারাদেশ

নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা‌দেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী সংস‌দ ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজবাড়ী লেখক পাঠক সংঘের সভাপতি কবি নেহাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, দৈনিক কালের কণ্ঠ রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, জেলা মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক শম্পা প্রামানিক প্রমুখ। সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এজাজ আহ‌মেদ।

বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুত সম‌য়ে নি‌শ্চিত কর‌তে হ‌বে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জরিত‌দের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা