ছবি: সংগৃহীত
রাজনীতি

নিহত এনসিপি নেত্রীর শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা বললেন

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রীবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই তরুণীর নাম জান্নাতারা রুমী (৩০) তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীনিবাসে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের রুমে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায় জান্নাতারা রুমী এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানায়। তিনি মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের কন্যা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, রুমী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।’

একদিন আগের আরেকটি পোস্টে একটি ছবি যোগ করে তিনি লেখেন, ‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না... কারণ আমি ভোরে উঠি না!’

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বের হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

নিহতের সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তার সঙ্গে চার–পাঁচ মাস আগে জান্নাত আরা রুমির ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল।

তিনি বলেন, ‘আমার সঙ্গে বিয়ের পর আমরা নওগাঁর নজিপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতাম। তার প্রথম স্বামীর ঘরে আট বছরের একটি মেয়ে রয়েছে, নাম মুনতাহা। আর আমার সঙ্গে সংসারে তার সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে, নাম আয়মান। একদিন সে আমাকে বলে—তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে আমার দরকার নেই। এরপর গত তিন–চার মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না।’

তিনি আরও জানান, জান্নাত আরা রুমি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। পরে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ফোন করে তাকে আত্মহত্যার খবর জানায় বলে তিনি দাবি করেন।

নিহতের খালাতো ভাই সোয়েইব হোসেন জানান, জান্নাত আরা রুমি ঢাকায় ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তার দুইটি সন্তান রয়েছে—একটি ছেলে ও একটি মেয়ে। তারা দু’জনই নওগাঁয়ের গ্রামের বাড়িতে বসবাস করে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেল পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দ...

প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্...

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ পরবর্তী প্রথম কার...

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? —প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি...

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার কর...

শিশুদের শিক্ষা-প্রযুক্তি-স্বাস্থ্য খাতে জোর দেওয়ার আহ্বান ডা. জোবাইদা রহমানের

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য...

ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, নেতৃত্বে ভ্যান্স ও রুবিও: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন এখন সরাসরি আ...

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত...

ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতরে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা বিতরণের তালি...

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা