সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে টিস্যু কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুন লেগেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।

জানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় ভোরে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে টিস্যু কারখানার প্রায় কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না।

সর্বশেষ খবরে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপন চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা