সংগৃহীত
বিনোদন

নাটকে ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন: বিপাশা হায়াত

বিনোদন প্রতিবেদক

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটক, মঞ্চ এমনকি চলচ্চিত্র মাতিয়েছেন তিনি। টিভি ও চলচ্চিত্রে এখন আর তাকে দেখা যায় না। তবে মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন। তিনি একজন চিত্রশিল্পীও। এ ছাড়া লেখালেখি করেন নিয়মিত।

বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। আড়াই বছর পর গত মাসে দেশে আসেন এ অভিনেত্রী। মায়ের জন্মদিন ও বাবা আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ উপলক্ষ্যেই এবারের আগমন। কথা প্রসঙ্গে বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয় ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেত্রী।

টিভি নাটকে আর ফেরার ইচ্ছাও নেই জানিয়ে বিপাশা বলেন, ‘টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর। তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না। কারণ, এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধ হয় করতে পারব না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি।’

নাটকে ভাষার ব্যবহারে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি? এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের ওপর।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা