সারাদেশ

নন্দীগ্রামে শহরে নিত্যপণ্যের বাজার মনিটরিং,দই ভান্ডারে জরিমানা  

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং করছে প্রশাসন। পবিত্র রমজান মাসে তরমুজসহ ইফতার সামগ্রীর বিষয়ে তৎপরতা দেখা গেছে।

এদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওস্তাদি দধি ভান্ডারের অর্থদন্ড করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরে সাপ্তাহিক হাট চলাকালে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সদরের বাসস্ট্যান্ড এলাকায় তরমুজ, ফল ও ইফতার দোকানিদের দ্রব্যমূল্যের ব্যাপারে সতর্ক করা হয়।

এরপর সাবেক বাঁধন সিনেমা হল এলাকার ওস্তাদি দধি ভান্ডারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী হবিবর রহমানকে ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দন্ডিত ব্যক্তি কলেজপাড়া রহমাননগর এলাকার সুজাবত আলীর ছেলে।

ওস্তাদি দধি ভান্ডারে পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র নেই এবং দই ওজন পরিমাপ উল্লেখ করা হয় না। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা