সংগৃহিত
জাতীয়

তেজগাঁও স্টেশনে ট্রেনে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ৩ বছরের শিশুসন্তান ইয়াসিন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন থেকে চলা শুরু করতেই আগুন লাগে।

রাকিবুল হাসান আরও বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে খবর আসে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭ টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেবার নামে নিয়মিত ভিজিট বাণিজ্য

কুষ্টিয়ায় শিশুদের ওপর উচ্চমাত্রার ঔষধ ও ইনজেকশন প্রয়োগের মাধ্যমে ‘চিকিৎ...

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীত...

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদ...

উলিপরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে ৩ বছর বিদ্যুৎহীন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়...

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মা-মেয়ের, উৎকণ্ঠায় পরিবার

ফরিদপুর শহরে ঘুরতে বের হয়ে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফাতেমাতুজ জহুরা জুহি (...

ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান ক্রয...

উলিপরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে ৩ বছর বিদ্যুৎহীন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়...

দাগনভূঞায় কেরোনিয়া মিদ্দা বাড়ি- বৈরাগীর বাজার সড়কের বেহাল দশা

ফেনীর দাগনভূঞা উপজেলার কেরোনিয়া মিদ্দা বাড়ি তেমুহুনি থেকে কেরোনিয়া হোসাইনিয়া...

দৌলতপুরে অবৈধ সিগারেট ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার...

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বর্তমান সরকার এমপি: খোকন 

মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা