সংগৃহীত
রাজনীতি

 ‘তারুণ্যের রোড মার্চ’ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে ‘তারুণ্যের রোড মার্চ’ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি সূত্রে, ইতোমধ্যে এই রোড মার্চের খসড়া রুট তৈরি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলবে রোড মার্চ। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুর ও দিনাজপুরে; ১৭ সেপ্টেম্বর বগুড়া, নওগাঁ ও রাজশাহীতে; ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে; ২৬ সেপ্টেম্বরে ঝিনাইদহ, যশোর ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে রোড মার্চ হবে।

এর আগেও সারা দেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ করা হয়। চলতি বছরের গত ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

এদিকে, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার’ প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে দলটি চিঠি দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশটি হবে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

তবে, এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের অংশ কি না, তা এখনও জানেন না এই আন্দোলনের শরিক দলের নেতৃবৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা