সংগৃহীত
রাজনীতি

তফসিলের পরিবর্তন আ’ লীগ সমর্থন করে না

নিজস্ব প্রতিবেদক: সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ সব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, বিএনপি হরতাল করছে। প্রকাশ্যে পুলিশকে হত্যা করেছে। মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকেও চ্যালেঞ্জ করছে। এরপরও বিএনপিকে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে গেছে। তাদেরকে কেউ নির্বাচন থেকে দূরে রাখেনি। তারা হরতাল-অবরোধের নামে প্রকাশ্যে পুলিশ হত্যা, বিচারপতির বাসায় হামলা করছে। প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা নির্বাচন ও গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের জানান, মনোনয়ন জমা দেওয়ার সময় ‘স্লোগান-শোডাউন নিষিদ্ধ’।

তিনি সবশেষে বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না, নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই দেওয়া যাবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা