খেলা

টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্ব রেকর্ড

আমার বাঙলা অনলাইন

এক বছরে এতোদিন সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ড দখলে ছিল ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্স। তবে সেই রেকর্ড এখন শুধুই ভারতের। বুধবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল রেকর্ডটা গড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। আর রেকর্ড গড়ার ম্যাচটিতে জয়ও পেয়েছে ভারত।

বুধবার চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ১১ রানের ম্যাচসেরা হয়েছেন ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলা তিলক ভার্মা।

সেঞ্চুরিয়নের বুধবার স্কোরবোর্ডে ২০০ রান ছুঁয়েই টি-টোয়েন্টি নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত। ২০২৪ সালে আজসহ মোট ৮ বার দুই শ রানের ঘর ছুঁয়েছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম। এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিততে বুধবার ঘাম ছুঁটে যায় ভারতের। শেষ ২ ওভারে দক্ষিণ আফ্রিকার জিততে

দরকার ছিল ৫১ রান। ম্যাচ অনেকটাই ভারতের নাগালে। ওই সময় হার্দিক পান্ডিয়ার করা ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো ইয়ানসেন। সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে অর্শদীপ শেষ ওভারের তৃতীয় বলে ইয়ানসেনকে এলবিডব্লুতে ফিরিয়ে দিলে ভারতের জয় আটকায়নি।

এর আগে ভারতকে দুই শর বেশি রানের পুঁজি গড়ে দিয়ে যান তিলক ভার্মা ও অভিষেক ভার্মা। তিনে নামা ভার্মা ৫৬ বলে করেন ১০৭ রান, তার ইনিংসটিতে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। এরআগে অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করে ভারতের বড় স্কোর গড়ার ভীত গড়ে দেন। শেষ পর্যন্ত ঠিকই কষ্টার্জিত জয়ে ৪ ম্যাচ সিরিজে দলটি এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

সিরিজ নির্ধারণী শেষ ও চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার, জোহানেসবার্গে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২১৯/৬ (স্যামসন ০, আভিষেক ৫০, তিলাক ১০৭*, সূর্যকুমার ১, পান্ডিয়া ১৮, রিঙ্কু ৮, রামানদিপ ১৫, আকসার ১*; ইয়ানসেন ৪-০-২৮-১, কুটসিয়া ৩-০-৫১-০, সিপামলা ৪-০-৪৫-০, সিমেলানে ৩-০-৩৪-২, মার্করাম ২-০-১৯-০, মহারাজ ৪-০-৩৬-২)

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৮/৭ (রিকেলটন ২০, হেনড্রিকস ২১, মার্করাম ২৯, স্টাবস ১২, ক্লসেন ৪১, মিলার ১৮, ইয়ানসেন ৫৪, কুটসিয়া ২*, সিমেলানে ৫*; আর্শদিপ ৪-০-৩৭-৩, পান্ডিয়া ৪-০-৫০-১, আকসার ৪-০-২৯-১, ভারুন ৪-০-৫৪-২, বিষ্ণই ৪-০-৩৩-০)

ফল: ভারত ১১ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ শেষে ভারত ২-১ এগিয়ে

ম্যাচ সেরা: তিলাক ভার্মা

ফল: ভারত ১১ রানে জয়ী।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা