সংগৃহিত
বিনোদন

জীবনে প্রেম খুব কম এসেছে

বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে এই তারকার ‘বিজয়ার পরে’ ছবি। যে সিনেমার প্রচারে বাংলাদেশে এসেছিলেন নায়িকা। সেখানে ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন তিনি।

বলা হয়, স্বস্তিকা যাই করেন, সেটাই সংবাদের শিরোনাম হয়ে যায়। বিষয়টি বিশ্বাস করেন অভিনেত্রী নিজেও। ব্যক্তিজীবনকে ঘিরে তো আর কম গুঞ্জন, আলোচনা শুনতে হয়নি এই তারকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমার জীবনে প্রেম খুব কম এসেছে। কিন্তু মানুষ এমনভাবে রটায় যেন ৪০ টার মতো প্রেম করে ফেলেছি। নিজের মুখেই সবসময় প্রেমের কথা স্বীকার করেছি। তবে আমার সম্পর্কে রটে যায় বেশি। কারও সঙ্গে কফি খেতে দেখলেও লোকে ভাবে প্রেম করছি।’

নাম থাকলে, বদনামও থাকে। এটা যে কতটা সত্য তা অভিনেত্রীকে দেখলে বোঝা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সকলেরই নজর কাড়ে সবসময়।

এর আগেও অভিনেত্রী একাধিকবার বলেছেন- তার সম্পর্কে এমনভাবেই বিভিন্ন গুঞ্জন রটে, যা শুনে অবাক হন নিজেও। তবুও স্বস্তিকা লুকোচুরি করেন না। সবসময়ই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সত্যটা।

ব্যক্তিজীবনে সৃজিত, পরম্রবত, প্রসেনজিৎ-এর মতো তারকাদের সঙ্গে সম্পর্ক জড়ালেও কারো সঙ্গেই স্থায়ী হননি। বর্তমানে নিজের মেয়েকে নিয়েই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন নায়িকা।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ‘বিজয়ার পরে’ দেখানো হয়েছে। যেখানে হাজির ছিলেন স্বস্তিকা নিজেও। ঢাকার ভক্তদের আতিথিয়েতা মুগ্ধ করেছে এই তারকাকে। তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা