বিনোদন

জায়েদ খানের নতুন ঠিকানা

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানা নিউজ। সেখানে বর্তমানে চাকরি করেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তার উপস্থাপনায় প্রচারিত বিশ্লেষণধর্মী ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে।

এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুুক্ত হলেন বাংলাদেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছেন। এর মাধ্যমে প্রথমবারের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাচ্ছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বর্তমানে নিউইয়র্কে আছেন জায়েদ খান। সেখান থেকে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘একটি বিনোদনমূলক অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। জীবনে প্রথমবার উপস্থাপনা করব। আনন্দটাই অন্যরকম। আসলে জীবনে যা কিছু প্রথম সবই স্পেশাল। দর্শক আমাকে উপস্থাপক হিসেবে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার অপেক্ষায় আছি। আমি খুব এক্সাইটেড ও নার্ভাস।’

তিনি আরও বলেন, ‘দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির নানা বিষয় তুলে ধরব এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব নিয়ে শুরু করছি আয়োজনটি। দর্শক গ্রহণ করলে নিয়মিত করব। না হলে বন্ধ করে দেবো।’

‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। আমার অনুষ্ঠানটি দর্শক গ্রহণ করলে ভালো লাগবে। আমাকে এমন একটি আয়োজনে রাখার জন্য ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসা’- যোগ করেন জায়েদ খান।

‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। তার কয়েকটি সিনেমার মধ্যে ‘সীমাহীন ভালোবাসা’, ‘প্রেম করব তোমার সাথে’, ‘নগর মাস্তান’, ‘অন্তর জ্বালা’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা