নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

জামায়াতের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের ফতুল্লা ভূইগড় হাজী পান্দে আলী স্কুল সড়কে জামায়াতে ইসলামী ফতুল্লা উত্তর থানার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে এ কার্যক্রম শুরু হয়।

অভিযানে স্থানীয় জামায়াত নেতাকর্মী, জনপ্রতিনিধি, যুব সমাজ ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি জনসচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।

অভিযানের উদ্বোধন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জলাবদ্ধতা শহরবাসীর জন্য একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ফতুল্লা এলাকাকে একটি আধুনিক ও জলাবদ্ধতা মুক্ত জনপদে রূপান্তরিত করব। এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফতুল্লা উত্তর থানা জামায়াতের আমীর গাজী আবুল কাশেম।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার দাবি জানান।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা