লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধে লক্ষ্মীপুরে অপপ্রচারের অভিযোগ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় ভুক্তভোগী পরিবার বলেন, আমরা লক্ষ্মীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডস্থ মিজি বাড়ির স্থায়ী বাসিন্দা। শহিদুল মনির রিটন ও ফিরোজ মেম্বাররা আমাদের এলাকায় এসে রাজত্ব কায়েম করে। দুই বছর আগে আমাদের সম্পত্তি বিক্রির জন্য হাসান ও ইসরাফিলের সাথে বায়না চুক্তি হয়।

পরবর্তীতে তারা সেখানে সীমানা প্রাচীর ও টিনসেড ঘর নির্মাণ করতে গেলে রিটন-ফিরোজরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। ২১ এপ্রিল বিরোধীয় জমিতে পুকুর ভরাট বন্ধে আবেদন করি। ওই আবেদনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা অভিযোগ করে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এছাড়া তারা বলেন, রিটন ও ফিরোজ মেম্বার অভিযোগ করেছেন সমন্বয়ক পরিচয়ে আরিয়ান রায়হান চাঁদা দাবি করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ক্রেতা ইসরাফিলের ছোট ভাই আরিয়ান রায়হান। সেই সুবাদে সে জমিটি দেখতে গিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আরিফ, সাহাদাত হোসেন, রায়হান হোসেন, ফিরোজ আলম, নুরুল ইসলাম, আলমগীর, জাহাঙ্গীর, মোঃ হানিফ, আরাফাত প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা