সারাদেশ

জনদাবী উপেক্ষা করেই কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সুবিধাভোগী জনগণের দাবী উপেক্ষা এবং বিতর্কের মধ্যেই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। পশ্চিম প্রান্তে নারায়ণগঞ্জ শহর এবং পূর্ব প্রান্তে বন্দরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী ছিল দীর্ঘদিনের। তারই প্রেক্ষিতে কদমরসুল সেতু প্রকল্প ২০১৭ সালে একনেকের সভায় চুড়ান্ত করা হয়।

সেতুটির নির্মাণ কাজ যৌথভাবে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে। কিন্তু নগরের বাস্তবতা ও সংকট বিবেচনা না করেই সেতুর নকশা চুড়ান্ত করা হয়।

এই প্রকল্প প্রক্রিয়া দীর্ঘদিন চলমান থাকলেও সেতু ব্যাবহারকারীদের সঙ্গে কোন প্রকার মতবিনিময় বা তাদের কোন মতামত গ্রহণ করা হয়নি।

নকশা অনুযায়ী সেতুর পশ্চিম প্রান্তের অংশ শহরের ব্যাস্ততম এলাকা ফলপট্রি এবং নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নামবে। এমনিতেই এই এলাকাটিতে সব সময় যানজট লেগেই থাকে। নকশা অনুযায়ী এটি বাস্তবায়ন হলে শহরে যানজট আরো ভয়ানক আকার ধারন করবে।

বন্দরের একরামপুরের তালতলা অংশে বেশ কিছু স্থাপনা অপসারণের কাজ শুরুর মধ্য দিয়ে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করা হলেও শহরের অংশে কোন স্থাপনা অপসারণ করে প্রবেশ পথ প্রশস্ত করার কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

একসময় যাতায়াত ব্যাবস্থা ভাল থাকার কারণে নারায়ণগঞ্জকে পূর্ববঙ্গের সিংহদ্বার বলা হতো। কিন্তু অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত পরিবহণ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। চলমান নকশা অনুযায়ী সেতুটি নির্মাণ করা হলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে স্থানীয়দের ধারনা।

প্রসঙ্গত, ২০১৭ সালে একনেকে চুড়ান্ত হওয়া প্রকল্পটি ২০১৮ সালের জুন থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু, প্রশাসনিক জটিলতা, প্রকল্পের নকশা ও সংযোগ সড়কের প্রবেশ পথ পরিবর্তন নিয়ে বিতর্ক থাকার কারণে সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হয়।

সেতুটির মূল দৈর্ঘ্য ৩৮০ মিটার, প্রস্থ ১২ দশমিক ৮০ মিটার, সংযোগ সড়ক ১৩৯৭ মিটার। প্রকল্প ব্যায় ৭৩৫ কোটি টাকা।

এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য হচ্ছে-নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা কিংবা জনসাধারণের মতামত গ্রহণ না করার কারনে সরকারী কর্মকর্তাদের ইচ্ছা অনুযায়ী সেতুর কাজ করা হচ্ছে।

কেননা, সরকারী কর্মকর্তা কর্মচারীরা কেউ এখানকার স্থায়ী বাসিন্দা না। ফলে এই সেতুর সুবিধা অসুবিধা নিয়ে তাদের কিছু যায় আসে না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জে এম শাহজাহান মোল্লা,: নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

খাতুনগঞ্জে রঙ মেশানো ডাল ও ক্ষতিকর হাইড্রোজ বিক্রি, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে সাতটি প্রতিষ...

লক্ষ্মীপুরে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে জরিমানা

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচারকালে ভ্র...

কুষ্টিয়ায় দু’পক্ষের তুমুল গোলাগুলি, হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির...

বাতিল ভোটগুলো বৈধ হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের ব...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ লক্ষ্মীপুরের নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা