ছবি: সংগৃহীত
শিক্ষা
ডাকসু নির্বাচন ২০২৫

কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল ডেস্ক বসিয়েছে, অভিযোগ সাদিক-ফরহাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল একটি ডেস্ক বসিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর )সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ ভোট প্রদান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন সাদিক কায়েম।

তিনি বলেন, ‘এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিশনের কাছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল একটি ডেস্ক বসিয়েছে। এছাড়া সংগঠনটির কয়েকজন প্রার্থী ভোটারদের স্লিপ দিয়েছে।’ এ সময় তিনি প্রার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

ভোট প্রদান শেষে এস এম ফরহাদ বলেন, ‘ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে লিফটলেট, স্লিপ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আমরা দেখেছি, ছাত্রদলের লোকজন ভোটার লাইনে গিয়ে তাদের স্লিপ দিচ্ছেন। এটা আচরণবিধির লঙ্ঘন এবং ভোটারদের জন্য বিরক্তির কারণও বটে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি। আমাদের হেল্প ডেস্ক কেন্দ্র থেকে অন্তত ১৫০ মিটার দূরে।’

কোন প্যানেলে প্রার্থী কারা

ছাত্র সংগঠন

প্যানেল

ভিপি

জিএস

এজিএস

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

-

আবিদুল ইসলাম খান

শেখ তানভীর বারী হামিম

তানভীর আল হাদী মায়েদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

সাদিক কায়েম

এসএম ফরহাদ

মহিউদ্দিন খান

ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ

প্রতিরোধ পর্ষদ

শেখ তাসনিম আফরোজ ইমি

(স্বতন্ত্র)

মেঘমল্লার বসু

(বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)

মো. জাবির আহমেদ জুবেল

(বিপ্লবী ছাত্র মৈত্রী)

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)

বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল

অপরাজেয় ৭১–অদম্য ২৪

মো. নাইম হাসান

বিসিএল

এনামুল হাসান অয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)

অদিতি ইসলাম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)

স্বতন্ত্র

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য

উমামা ফাতেমা

আল সাদী ভূঁইয়া

জাহিদ আহমেদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ

আব্দুল কাদের

আবু বাকের মজুমদার

আশরেফা খাতুন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

ডাকসু ফর চেঞ্জ

বিন ইয়ামিন মোল্লা

সাবিনা ইয়াসমিন

রাকিবুল ইসলাম

-

সমন্বিত শিক্ষার্থী সংসদ

জালালুদ্দিন মুহাম্মদ খালিদ

(স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ)

মো. মাহিন সরকার

এনসিপি থেকে বহিষ্কৃত

(ভোট থেকে সরে দাঁড়িয়েছেন)

শারমিন এ্যানি

(লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সচেতন শিক্ষার্থী সংসদ

ইয়াসিন আরাফাত

খায়রুল আহসান মারযান সাইফ

মোহাম্মাদ আলাউদ্দিন

-

-

(সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী)

এ বি জুবায়ের (সাবেক মুখ্য সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)

(সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী)

মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ

(জুলাই ঐক্য)

সদস্য পদে লড়ছেন আশিক খান ও আব্দুর রহমান আল ফাহাদ

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা