ছবি-সংগৃহীত
বিনোদন

চেয়েছিলাম শাহরুখের ছবি ফ্লপ হোক

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সেরা কাপল শাহরুখ খান ও গৌরী খানের ভালোবাসার গল্প সবার মুখে মুখে থাকে। তবে তাদের ভেতরের সত্য জানলে চমকে যেতে হয়।

গৌরীকে অনুসরণ করেই এক সময় শাহরুখ এসেছিলেন মায়া নগরীতে। তখন গৌরী খান নাকি চেয়েছিলেন শাহরুখ খানের ছবি ফ্লপ হোক, শাহরুখ যেন মুম্বাই ছেড়ে চলে যান। তিনি চাননি শাহরুখ বলিউডে কাজ করুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী বলেন, সবাই ভাবেন আমি হয়তো শাহরুখের পাশে সব সময় থাকতে পছন্দ করি। কিন্তু সত্যিটা এমন নয়। এক সময় আমি চেয়েছিলাম, শাহরুখের ছবি ফ্লপ হোক। আমি তো জানি, ছবির জগতে জায়গা করা কত কঠিন।

আমি ভাবিনি ওর ছবি হিট হয়ে যাবে। যখন দেখতাম ও ছবির জগতে পা রাখতে চাইছে, আমার মোটেও ভালো লাগতো না।

গৌরী বলেন, মাত্র ২১ বছর বয়সে আমার বিয়ে হয়েছে। তখন আমি ভাবতাম ওর ছবি যদি হিট না হয়, তাহলে আমরা দিল্লিতে ফিরতে পারবো। তখন ছবি কীভাবে হয়, এ জগতে কাজ কীভাবে চলে, সবটাই আমার কাছে নতুন ছিল।

সে কারণে এর থেকে সরে আসতে চেয়েছিলাম। তাই তখন চাইতাম, ওর কোনো ছবি যেন না চলে, যেন ফ্লপ হয়ে যায়।

শাহরুখপত্নী বলেন, যখন ছবি চলতে শুরু করলো, বুঝতে পারছিলাম না ঠিক কী ঘটে গেল। সব ভালো হচ্ছে। আমি বুঝতেই পারলাম না, কখন শাহরুখ এতো বড় স্টার হয়ে গেল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা