সংগৃহীত
খেলা
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চূড়ান্ত পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা এবং একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

ম্যাচে শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে তারপরই। প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।

আর্জেন্টিনা দুটি গোলই পেয়েছে ম্যাচের প্রথমার্ধে। ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রিভার প্লেটের এই ফুটবলার ২০২২ সালে চিলি অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেন। তার পূর্বপুরুষ চিলির এবং বাবা মার্টিন ফুটবল ক্যারিয়ারে ‘চিলি’ নামে পরিচিতি পেয়েছিলেন। সুবিয়াব্রেকে হাতছাড়া করতে চায়নি আর্জেন্টাইন ফুটবল। এ কারণেই অনূর্ধ্ব-২০ দলে তাকে নেওয়া হয়।

সুবিয়াব্রের গোলের ৭ মিনিট পরই আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।

যুবাদের এই কোপা আমেরিকায় ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে যে দল শীর্ষে থাকবে, তারাই চ্যাম্পিয়ন। কারাকাসে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারানো কলম্বিয়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। গোল ব্যবধানে কলম্বিয়ার (+৪) চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা (+১)। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল (+১)।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা