খেলা

সকালে ৩ বিদেশিকে ঢাকায় আনা রংপুর একশও করতে পারল না

ক্রীড়া প্রতিবেদক

এলিমিনেটর ম্যাচ, আর এই ম্যাচের আগে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটটার অন্যতম সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেল। রাসেলের সঙ্গে টিম ডেভিড ও জেমস ভিন্সকেও আজ সকালেই ঢাকায় উড়িয়ে এনেছে রংপুর। তিনজনের মূল ভূমিকাই ব্যাট হাতে। ক্রিকেটপ্রেমীদের জন্য ব্যাপারটা একটু নড়েচড়ে বসার মতোই। কিন্তু, এই তিন বিদেশির ব্যাটিংয়ে নিশ্চিতভাবেই হতাশ হয়েছেন সমর্থকরা।

এই তিন বিদেশির কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। টিম ডেভিড ৭, রাসেল ৪ ও ভিন্স ১ রান করেছেন। তাদের ব্যর্থতার দিনে দেশিদের মধ্যে কেউও ব্যাট হাতে দাঁড়িয়ে যেতে পারেননি। ফলস্বরূপ, রংপুর অলআউট হয়েছে মাত্র ৮৫ রানে। আর তার কৃতিত্বটা পাকিস্তানি পেসার আকিফ জাভেদের, ১০ নম্বরে নেমে ৮৫ রানের মধ্যে একাই ৩২ রান করেছেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে ৩২ রানে রংপুর রাইডার্সের ৬ উইকেট তুলে নেয় খুলনা। দারুণ শুরুটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওভারে বল হাতে নিয়েই জেমস ভিন্স ও সৌম্য সরকারের ভুল বোঝাবুঝিতে মোহাম্মদ নেওয়াজের থ্রোতে শেষের জনকে রানআউট করেন খুলনা দলপতি। দ্বিতীয় ওভারের জন্যও স্পিন আক্রমণই বেছে নেয় তার দল। এবার নাসুম আহমেদের শিকার হন ভিন্স। সকালেই ঢাকায় পা দেওয়া ইংলিশ ওপেনার নাসুমকে ক্যাচ দিয়ে ফেরেন।

পরের ওভারে বল হাতে নিয়ে নাসুম আবার উইকেট নেন, এবার সরাসরি বোল্ড হন মেহেদী হাসান। সাইফ হাসানকে শিকার করেন মিরাজ, সাইফউদ্দিন এলবিডব্লিউ হন হাসান মাহমুদের বলে। এদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ভিন্সের মতো অস্ট্রেলিয়ার টিম ডেভিডও আজ সকালেই ঢাকায় পৌঁছেন। টি-টোয়েন্টির বড় তারকা পরিচয় পাওয়া এই ব্যাটারও রংপুরের ধসে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ৯ বলে তিনিও দুই অঙ্ক স্পর্শ করার আগে নাসুম তাকে শিকারে পরিণত করেন।

৩২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলে আন্দ্রে রাসেল থাকলে তার ওপর ভরসা করাই স্বাভাবিক। অতীতে এমন অবস্থা থেকে রাসেলকে অনেকবারই বড় স্কোর করতে দেখা গেছে। কিন্তু ব্যাট হাতে আজকের দিনটা তার ছিল না। অন্যপ্রান্তে নুরুল হাসান সোহানের একটু খেটেখুটে খেলার চেষ্টা করার মধ্যেই নেওয়াজের বলে আউট হন ক্যারিবীয় তারকা। তখন দলীয় রান ৫০।

রাকিবুল হাসান করেন ১ রান। সোহান দলকে ৫২ রানে রেখে আউট হন। ২৫ বলে তার ব্যাট থেকে আসে ২৩ রান। ফলে ৫০-এর আশেপাশেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় রংপুরের। কিন্তু আকিফ জাভেদের ৪ চার ও ২ ছয়ের মারে ৮০ পেরোতে সক্ষম হয়। আকিফের উইকেট নেন মুশফিক হাসান। খুলনার হয়ে ১০ রানে মিরাজ ও ১৬ রানে নাসুম সমান ৩টি করে উইকেট নেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাত মাস অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্তে ধরা মার্কিন নাগরিক

পাসপোর্ট-ভিসা বা বৈধ কোনো নথি ছাড়াই ভারতে টানা ৯ মাস অবস্থানের অভিযোগে এক মার...

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে...

দোহা সফরে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

আর্জেন্টিনা নয়, ইংল্যান্ডের জয় চায় ট্রাম্প প্রশাসন

এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল দ...

নদীর পানি বৃদ্ধিতে উদ্বেগ, রংপুরে বন্যার পূর্বাভাস

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্...

মেসির সামনে ম্যারাডোনার আরেক রেকর্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির সামনে অপেক্ষা করছে আরেক...

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজ...

কারবারি নয়, ধরা পড়ে বাহক

মাদকদ্রব্য বহনকারীরাই বারবার আইনের আওতায় আসে, অথচ প্রকৃত...

রাস্তাসহ স্লুইস ধস, পানিবন্দি সাত গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীর পানির প্রবল স্রোতে সদরপুর স্লুইস রাস্তাসহ ভে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা