ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান এখনো চলমান: পাকিস্তানি মন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

আফগান তালেবানের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরি।

রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযানের সমাপ্তি সংক্রান্ত খবরকে উড়িয়ে দিয়ে এ মন্তব্য করেন।

মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরি বলেন, পাকিস্তান তার অভিযান বন্ধ করেছে এমন প্রতিবেদন সঠিক নয়।

তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান বন্ধ করেছে এমন মিথ্যা ও বানোয়াট খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান বিমান বাহিনী ও ড্রোনের ফুটেজ গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করা, অভিযান বন্ধ করা নয়।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা