সংগৃহীত
খেলা

তিন কিস্তিতে বকেয়া পরিশোধ করবে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল-২০২৫ টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করেছে। তাদের এমন অপেশাদার কর্মকাণ্ড নিষ্পত্তি করতে হস্তক্ষেপ করতে হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। পরে দলটির মালিক তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটির মালিক শফিকুর রহমান নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ। বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি সকালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে দলটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি পাওয়া পরিশোধের আশ্বাস দেন।

প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিকুর রহমান। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।

তা ছাড়া বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে করছে একটি সত্যানুসন্ধান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা