সংগৃহিত
বিনোদন

চুপিসারে বিয়ে করলেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের ধুমধাম বিয়ের পথে হাঁটলেন না অভিনেত্রী তাপসী পান্নু। অনেকটাই চুপিসারে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

শনিবার (২৩ মার্চ) উদয়পুরে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আয়োজন। যদিও এই অনুষ্ঠান ২০ মার্চ থেকেই শুরু হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তাদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফাঁস হয়েছে।

এক দশক ধরে প্রেম করে আসছিলেন তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস। এসময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

তারকাদের মধ্যে অনুরাগ কাশ্যপ, কণিকা ধিলো পাভাইল গুলাটিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পাভাইল গুলাটি ইনস্টাগ্রামে একটি ফটোও শেয়ার করেছেন যেখানে সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে বিয়ের পার্টিতে। যদিও ছবিতে তাপসী বা ম্যাথিয়াসকে দেখা যায়নি।

প্রতিবেদন অনুসারে, খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে বিয়ের পার্টির আয়োজন করবেন। যেখানে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তাপসী। এমনকি বিয়ের কোনো ছবিও প্রকাশ করেননি।

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী-ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান এই জুটি। যদিও দুজন সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন।

২০১০ সালে তেলেগু চলচ্চিত্র ‘ঝুমানড়ি নাদাম’ সিনেমার মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন তাপসী পান্নু। পরের বছরই ‘আড়ুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০১২ সালে ‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর। তবে ২০১৬ সালে বলিউডের ‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’তে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা