সংগৃহিত
বিনোদন

নির্মাতা গাজী ফারুক হৃদরোগে আক্রান্ত

বিনোদন প্রতিবেদক: দেশের মেধাবী নির্মাতা ও অভিনেতাদের অন্যতম গাজী ফারুক। গুণী এই মানুষটি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন খুব শিগগিরই তার বাইপাস সার্জারি করাতে হবে। নির্মাতার পারিবারিক সূত্রে জানা গেছে, গাজী ফারুক দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন। অবস্থা জটিলতা দেখে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দুইদিন পর তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিসিওতে স্থানান্তর করা হয়। তারপর এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ব্লক তিনটিই জটিল অবস্থায় আছে বলে চিকিৎসক জানান। আর সে কারণেই খুব শিগগিরই তার বাইপাস সার্জারি করে ব্লক অপসারণ করা জরুরি হয়ে পড়েছে। সার্জারির জন্য গাজী ফারুক বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে ভর্তি আছেন। এখানে তার শরীরের সক্ষমতা পরীক্ষা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই তার বাইপাস সার্জারির তারিখ নির্ধারণ করা হবে।

এ অবস্থায় নির্মাতা গাজী ফারুক ও তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গাজী ফারুক একাধারে নাট্যকার, পরিচালক, অভিনেতা, ভয়েস আর্টিস্ট, মঞ্চ ও চলচ্চিত্রকর্মী। ১৯৮৫ সাল থেকে ‘ঢাকা মঞ্চ’-এর সঙ্গে তার পথচলা শুরু। এর মধ্যে নিজের দলসহ ৩০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ১০টি মঞ্চ নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন তিনি। ১৯৯৪ সালে প্যাকেজ নাটকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ৬০টির মতো টেলিভিশন নাটক রচনা ও পরিচালনা করেছেন গাজী ফারুক। তার রচিত ও পরিচালিত টিভি নাটকের মধ্যে ‘বিনিময়ে তুমি’, ‘হৃদয়ের ভালোবাসা’, ‘ঝরা পাতার গান’, ‘রঙ্গিলা বাজার’, ‘স্বপ্নকুমারী’, ‘গদাই ডাক্তার’, ‘আমি এবং লাবণ্য’, ‘ভালোবাসার দরপতন’, ‘ছায়ানূপুর’, ‘কালবেলা’, ‘কুসুমপুরের কুসুমকলি’, ‘নীলিমায় তুমি নীল’ প্রভৃতি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা