চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। ইউএনও জানান, মঙ্গলবার সকালে বিভিষন সীমান্ত দিয়ে ওই ১৭ জনকে পুশ ইন করা হয়। এদের মধ্যে ৯ জন শিশু ৪ জন নারী ও ৪ জন পুরুষ। দীর্ঘসময় তারা সীমান্তের অবস্থানের পর বিজিবি তাদের আটক করে। পরে বিকাল ৪ টার দিকে তাদের গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। ওই ১৭ জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিজিবি অধিনায়ক বলেন, পুশ ইনের ব্যাপারে বিস্তারিত তথ্য বিজিবি হেডকোয়ার্টার থেকে জানানো হবে। ১৭ জন পুশ ইন হয়েছে আমরা শুধু এতটুকু নিশ্চিত করতে পারি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, সীমান্ত থেকে ১৭ জনকে আটক করে বিজিবি বিকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা