রাজনীতি

চাঁদাবাজির অভিযোগ, গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

এক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর থেকে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা একদিনের মধ্যে আহ্বায়ক বরাবর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এর আগে চাঁদাবাজির অভিযোগ দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

পোস্টে তিনি লিখেন, ‘আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের ইন্টারনেটের ব্যবসা করে। সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাচ্ছিল। সময় দিতে পারিনি। আজকে তাকে অফিসে আসতে বলি। সে আজ অফিসে এসে আমাকে জানায়, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু। গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয়। আমি তার কাছে তথ্যপ্রমাণ চাই। সে আমাকে রেকর্ড শোনায়। আমি তাকে বলি, অপুকে কল দাও। কল দিলে দেখি ঘটনা সত্য, সে ৫০ হাজার টাকা চায়, পরে পরে ৩০ হাজার দেওয়ার জন্য বলে।’

তিনি লিখেন, ‘এ সময় অফিসে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাহিম কথোপকথন সংরক্ষণ করে রাখে। আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি, তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিবকে অবহিত করি। সে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং আমাকে তথ্যপ্রমাণ পাঠাতে বলে। নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু, সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হোক, সেটি প্রত্যাশা করি না।’

এদিকে এ ঘটনায় দ্রুতই সংগঠনের কাছে কারণ দর্শাবেন বলে জানিয়েছেন অভিযুক্ত অপু। যে ব্যাক্তির কাছে চাঁদা চেয়েছেন, এই নিউজ লেখা পর্যন্ত তার পরিচয় বা বক্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা