সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ৩৮ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮ সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট ফেসবুকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ‘৭ অক্টোর থেকে ২৫ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ১৩ সংবাদকর্মী ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।’

সংস্থাটি আরও জানায়, ‘একই সময়ের মধ্যে, ৩৫ সাংবাদিকের বাড়ির উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এতে তাদের পরিবারের অসংখ্য সদস্য নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদুর বাড়িতে হামলার ঘটনা। ওই হামলায় ওয়ায়েলের স্ত্রী, দুই সন্তান এবং ছোট নাতি নিহত হন।’

সিন্ডিকেট নামের সংস্থাটি বলেছে, ‘নতুন করে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি ফিলিস্তিনি সাংবাদিকের উপর ইসরায়েলের জঘন্য অপরাধের একটি অংশ।

ইসরায়েলি সেনাবাহিনী ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫৫ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। যার মধ্যে ২০২২ সালের মে মাসে শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ড অন্যতম।’

সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় টেলিফোন, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য হলো— রাতের আঁধারে সেখানে গণহত্যা চালানো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা