আন্তর্জাতিক

বিমানবন্দরে কথিত মার্কিন উপদেষ্টা আটক!

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ‘বাইডেনের উপদেষ্টা’ পরিচয়দানকারী মিয়ান আরফিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন এতো আহাম্মক না এরকম লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে তাকে সাথে সাথে গ্রেফতার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, একে গ্রেফতার করা উচিত।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেয়া ব্যক্তির বিষয়ে তিনি মোমেন বলেন, আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়। নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে এরকম লোককে গ্রেফতার করা উচিত।

উল্লেখ্য, শনিবার ঢাকায় সমাবেশ করে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী। দুপুরের পর কাকরাইল এলাকায় বিএনপির সমাবেশে আসা লোকজনের সাথে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ হয়।

এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। একদল যুবক কাকরাইলের আইডিইবি ভবনে ঢুকে কয়েকটি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়।

এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয়া শুরু করে। এক পর্যায়ে নয়াপল্টনের মহাসমাবেশও পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন। পরে নয়াপল্টন, পুরানা পল্টন মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ হয়।

এ সব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি অনেক পুলিশ সদস্য ও সাংবাদিকরা আহত হন। নয়াপল্টন এলাকায় এক পুলিশ সদস্যও নিহত হন। পরে পুলিশি বাধায় সমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

এবি/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা