সংগৃহীত
আন্তর্জাতিক

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। এসময় আরও ৬৩ জন আহত হন।

শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ভাঙা রাস্তা ও সিগন্যালের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরো দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

প্রসঙ্গত, আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার মানুষ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা