ছবি-সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য ফের আবেদন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার।

মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি আইন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে। এখনো কোন মতামত দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। জানা যায়, গত ২৫শে সেপ্টেম্বর এই আবেদন করা হয়।

আইনমন্ত্রী জানান, আমরা এটা দেখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্যে পাঠানো হয়েছে। আমরা দেখছি, দেখা অবস্থায় আছে। এখনো পুরো আবেদন আমি দেখিনি। তবে, আমার মনে হয় যে চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর আবেদন।

তিনি আরও জানান, অন্য কোনো আবেদন থাকার তো কথা না, তার কারণ হচ্ছে যে, কিছুদিন আগে ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়েছে।

এছাড়াও সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে কিছু জানাননি মন্ত্রী।

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও জানান, গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা