বিনোদন

ক্যান্সারের তৃতীয় পর্যায়ে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। এই পর্যায়ে থাকলে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়। হিনারও চলছে একের পর এক কেমোথেরাপি। এর ফলে নানান শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে তার শরীরে।

চুল উঠে যাওয়া তার মধ্যে অন্যতম। যে কারণে অভিনেত্রী নিজের চুল কেটে ফেলেছেন। তবে শুধু চুল নয়, এবার পরিবর্তন দেখা গেল অভিনেত্রীর নখেও। হিনা তার ইনস্টাগ্রামে নখের বদলে যাওয়া রং-এর ছবি শেয়ার করেছেন। এটাকে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন তিনি।

হিনা যে নখের ছবি শেয়ার করেছেন সেখানে তার নখ শুষ্ক, বিবর্ণ দেখাচ্ছে। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করছেন, তিনি কেন নেলপলিশ পরছেন না। হিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

অভিনেত্রী বলেছেন, ‘অনেকেই আমার নখের কথা জিজ্ঞাসা করেছেন, আমার আবাসনের কিছু প্রতিবেশীও রয়েছেন এই তালিকায়। আমি কেন নেলপলিশ ব্যবহার করি না? আমি কীভাবে নেলপলিশ পরে নামাজ পড়ব? এমন নানা প্রশ্ন। একটু মাথা ব্যবহার করুন।’

অভিনেত্রী আরো বলেন, ‘কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হল নখের বিবর্ণতা...। আমার নখ ভঙ্গুর, শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মাঝে নখ নিজ থেকেই উঠে আসে...। কিন্তু ভালো দিকটা কী জানেন, এই সবই সাময়িক। আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি...। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও হিনা কিন্তু তার কাজ থামিয়ে রাখেননি। ক্যামেরার সামনে সাজগোজ করেই তিনি কাজ করে চলেছেন। পাশাপাশি রমজান মাসে রোজাও রাখছেন।

দুর্বল শরীর নিয়েও তিনি পবিত্র রমজান মাসে রোজা রাখতে ভোলেননি। সম্প্রতি পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য মক্কায় দেখা মিলেছে তার। যেখানে হিনা খানকে দেখা গেছে, সবুজ বোরখা ও সানগ্লাসে।

একটি ছবিতে অভিনেত্রীকে একটি ঘরের কোণে মেঝেতে বসে থাকতে দেখা যায়। সেখানে নামাজ পড়তেও দেখা গেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা