বিনোদন

এবার জীবনের নানা অজানা কথা জানাবেন ‘হেনা’ 

বিনোদন প্রতিবেদক

১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার ক্লিপ এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’-সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড; যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ।

এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ।

এই অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘‘অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।’’

অভিনেত্রী শাবনাজ নিয়মিত অভিনয় ছেড়েছেন প্রায় দুই যুগের বেশি সময় হলো। অথচ এখনো সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল। সেই দাগ এখনো রয়ে গেছে।

একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ-নাঈম।

তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, সিনেমাটিতে কাজ করবেন না। পরবর্তীতে মৌসুমী-সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে।

অভিনয় না করলেও ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ-নাঈম।

১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা