সংগৃহিত
আন্তর্জাতিক

কেন্দ্রীয় সরকারে যোগ দেবে না পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক: বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) সঙ্গে টানা কয়েকদিন জোট সরকার গঠন নিয়ে আলোচনা করেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল জানিয়েছেন, পিএমএল-এনের সঙ্গে কেন্দ্রীয় সরকারে তারা যোগ দেবেন না। কিন্তু নওয়াজের দল প্রধানমন্ত্রী পদের জন্য যাকে বাছাই করবে; সেই প্রার্থীকে সমর্থন দেবেন।

মঙ্গলবার বিলাওয়াল ভুট্টো পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিইসি) সঙ্গে বৈঠকে বসার পরই এ ঘোষণা দেন।

এছাড়া প্রধানমন্ত্রী পদ থেকে নিজের নাম প্রত্যাহারও করে বিলাওয়াল বলেন, “কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট পিপিপির নেই।”

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের ২৬৫টি আসনে ভোট হয়। এই ভোটে সর্বোচ্চ আসন পায় ইমরান খানের পিটিআই। আর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আসন পায় পিএমএল-এন এবং পিপিপি।

বিলাওয়াল সংবাদ সম্মেলনে বলেন, “বিষয় হলো কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট পিপিপির নেই। আর এ কারণে প্রধানমন্ত্রীর পদে আমি আমার নাম প্রস্তাব করব না।”

এর আগে পিটিআই জানিয়েছিল, তারা পিএমএল-এন এবং পিপিপির সঙ্গে কোনো জোট গঠন করবে না। অর্থাৎ পিটিআই এবং পিপিপির মধ্যেও কোনো জোট সরকার হওয়ার সম্ভাবনা নেই।

পিপিপির কেন্দ্রীয় সরকারে যোগ না দেওয়ার অর্থ হলো— দেশটির কোনো মন্ত্রীর পদও নেবে না তারা।

নওয়াজ শরীফের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে কেন সমর্থন জানাবেন; সেটির কারণও ব্যাখ্যা করেছেন বিলাওয়াল। তার দাবি, পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেছেন, “আমরা দেশে কোনো অস্থিরতা এবং স্থায়ী সমস্যা দেখতে চাই না।”

এদিকে এর আগে পিটিআই জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠনে তারা মজলিস-ই-ওয়াদাত-মুসলিমিন (এমডব্লিউএম) এর সঙ্গে যোগ দেবে।

মঙ্গলবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করে এসে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান সাংবাদিকদের জানান, ইমরান খান তাদের নির্দেশ দিয়েছেন; সরকার গঠনে নওয়াজ শরীফ এবং বিলাওয়াল ভু্ট্টোর সঙ্গে যেন তারা জোট গঠন না করেন। সূত্র: জিও টিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা