সংগৃহিত
আন্তর্জাতিক

কেনিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাস বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং প্রায় তিন শতাধিক আহত হয়েছে।

শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এম্বাকাসি জেলায় গ্যাস বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ‘আগুনের একটি বিশাল গোলা চারদিকে ছড়িয়ে পড়ে।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে আবাসন, ব্যবসা এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সরকার প্রাথমিকভাবে জানিয়েছে, বিস্ফোরণটি একটি গ্যাস প্লান্টে হয়েছিল যেখানে শ্রমিকরা গ্যাস সিলিন্ডার রিফিল করছিল। অবশ্য পরে জানানো হয়, একটি ট্রাক পার্কিং ইয়ার্ডে বিস্ফোরিত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এমবাকাসি পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা