সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩৪ জন। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হওয়া এই হামলায় ইরান জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আর এর জেরে ইরানে হামলা চালাতে বাইডেনের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ বাড়ছে বলে শোনা যাচ্ছে।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য ‘সকল প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে বলে সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জোর দিয়ে বলেছে, তারা ইরানের সাথে যুদ্ধ চাইছে না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। আমরা সামরিক উপায়ে (ইরানি) শাসকদের সাথে সংঘাত চাই না।’

হামলাকারীদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ‘আমরা সংঘাত বাড়তে চাইছি না। সপ্তাহান্তে এই আক্রমণটি ছিল ক্রমবর্ধমান। তাই এটির একটি প্রতিক্রিয়া প্রয়োজন।’

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকি সীমান্তের কাছে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে রোববারের হামলার দায় স্বীকার করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।

ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরাক ও সিরিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের হটানোও তাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিশ্চিত যে ইরান সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠী এই হামলা চালিয়েছিল। তবে তেহরানের দ্বারা কতটা আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।’

রোববারের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সম্ভাব্য হামলার কথা বিবেচনা করছে কিনা, এ ব্যাপারে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি কিবরি। তবে তিনি পুনরায় বলেছেন, ‘ওয়াশিংটন তেহরানের সাথে যুদ্ধে যেতে চাইছে না।’

কিবরি জানান, ‘এটি খুব গুরুতর আক্রমণ ছিল। আমরা প্রতিক্রিয়া জানাব। আমরা অবশ্যই যথাযথভাবে প্রতিক্রিয়া জানাব। কিন্তু আমি বলতে চাচ্ছি না যে, সেই প্রতিক্রিয়ার ধরনটা কেমন হবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা