খেলা

কেইনের ১৪ মিনিটের হ্যাটট্রিকে বড় জয়ে বায়ার্নের মৌসুম শুরু

ক্রীড়া ডেস্ক

বায়ার্ন মিউনিখের জার্সিতে নবমবারের মতো হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। যদিও তার তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, তাও আবার মাত্র ১৪ মিনিটের মাঝে। কেইন-লুইস দিয়াজদের দাপুটে পারফরম্যান্সে আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২৩ আগস্ট) রাতে খেলতে নামার আগে ছোট স্কোয়াড নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল বাভারিয়ানরা। মৌসুম শুরুর আগে তারা বেশ চাপে ছিল। গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফরোয়ার্ডকে হারিয়েছে বায়ার্ন। তবে বড় জয় দিয়ে শুরু করে তারা শিরোপা ধরে রাখার প্রত্যয়–ই আবার জানান দিলো। কেইনের হ্যাটট্রিক ছাড়াও মাইকেল ওলিসে দুটি এবং দিয়াজ একটি গোল করেছেন।

আরবি লাইপজিগের ওপর বল পজেশন থেকে শট সবদিকেই আধিপত্য দেখিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৯টি শট নিয়ে ১০টিই বায়ার্ন লক্ষ্যে রেখেছিল। প্রথমার্ধে ওলিস দুটি গোল করেন। ২৭ মিনিটে প্রথম ডেডলক ভেঙে বায়ার্নকে লিড পাইয়ে দেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান লিভারপুল ছেড়ে বাভারিয়ান শিবিরে যোগ দেওয়া লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলিসে।

বায়ার্ন বড় ব্যবধানে জিতবে অথচ হ্যারি কেইন গোল পাবেন তা অকল্পনীয়! প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ ঘোচালেন একেবারে হ্যাটট্রিক করে। তাও আবার ৬৪ থেকে ৭৭–এই ১৪ মিনিটে। মৌসুমের প্রথম ম্যাচে এত দ্রুততম হ্যাটট্রিক সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭১ সালে। ওই বছরের ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।

২০২৩ সালে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন কেইন। আর এরই মাঝে বাভারিয়ানদের জার্সিতে তিনি নবম হ্যাটট্রিক পেয়ে গেলেন। ইংলিশ তারকা শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন। ৭৭ মিনিটে তার করা দলের ষষ্ঠ গোলটিই ছিল লাইপজিগের কফিনে শেষ পেরেক। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

কোস্ট গার্ডের হাতে হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০)...

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেক...

দলের সাথে দেশে ফেরেননি মেসি

২০২২ বিশ্বকাপ শেষে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা