সংগৃহীত
বিনোদন

কৃতি শ্যানন কেঁদেছিলেন কেন

বিনোদন ডেস্ক

বলিউড মানেই চাকচিক্যে ভরা জীবন নয়। খুব মসৃণ নয় তারকাদের জীবন।

সম্প্রতি তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

কৃতি বলেন, ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটি কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরো দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল। ভেড়িয়ার জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল। রাতেও কাজ করতে হচ্ছিল। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল। মনে হত, এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।

ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের, যা যথেষ্ট বেগ দেয়। কৃতি তাই বলেছেন, ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি। চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।

তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা