ছবি: সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এ সময় কুলাউড়া থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ (১) ধারায় মো. ছালেক আহমদকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে বলে তাঁদের আশা। পরিবেশসচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।ৃ

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা