কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

 কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্মদ বাইজিদ (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ মে) উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে। মৃত বাইজিদ উত্তর জালালপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

জানা যায় গতকাল দুপুরে হঠাৎ বৃষ্টি এলে মৃত বাইজিদের মা উঠান থেকে দ্রুত ধান তুলতে যায়। সেই সময় বাইজিদ কান্নাকাটি করতে থাকলে তার মা তার কান্না থামানোর জন্য তাকে একটি লিচু খেতে দিয়ে আবার উঠান থেকে ঘরে ধান আনতে যান। ধান ঘরে এনে মা তার ছেলে বাইজিদের কাছে গেলে দেখতে পান বাইজিদের গলায় লিচু আটকে মুখ কালো হয়ে গেছে। এ অবস্থায় তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মৃত্যু হওয়াটা অত্যন্ত মর্মান্তিক। কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ শাহরিয়ার নাদিম জানান, গলায় লিচুর বিচি আটকানো বাইজিদ মিয়াকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা