ছবি: র্যাবের সৌজন্যে
সারাদেশ

কক্সবাজারে শরীফ খুন: মূল আসামি আব্দুল করিম গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী এলাকায় গত ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর শরীফ প্রকাশ ধলু হত্যা মামলার মূল আসামি আব্দুল করিম (৩৫)কে র‍্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, মানিব্যাগ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আব্দুল করিম পি.এম.খালী, উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুস ছালামের ছেলে।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনের মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

জানা যায়, হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে নিহত মো. শরীফের সঙ্গে বিবাদী ফয়সাল ও সাবেকুন্নাহারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ শত্রুতার জেরে আসামিরা ৩০ নভেম্বর রাত আনুমানিক ৯টায় পূর্বপরিকল্পিতভাবে পি.এম.খালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকায় শরীফের বসতভিটিতে অনধিকার প্রবেশ করে। ওই সময় প্রথম আসামি আব্দুল করিম অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল দিয়ে শরীফকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় শরীফকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যার পর গত ২ ডিসেম্বর নিহতের স্ত্রী কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। মামলার গুরুত্ব বিবেচনা করে আইন-শৃঙ্খলা বাহিনী এবং র‍্যাব তৎপর হয়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা