ছবি: সংগৃহীত
অপরাধ

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে নিয়ে গেল তাঁর জীবিকার একমাত্র ভরসা, গোয়ালঘরের ৪টি গরু।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে। রিনা আক্তার মৃত ইউসুফ নবীর স্ত্রী। মাত্র ১৫ দিন আগে স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে নতুন করে বাঁচার আশায় গৃহপালিত পশু পালন শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নও ভেঙে টুকরো করে দিল চোরচক্র।

অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবারের পর পরিবারকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রিনা। ভোরে গোয়ালঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন, গোয়ালঘর একেবারে ফাঁকা।

৫টি গরুর একটি বাছুর ছাড়া বাকি ৪টি কোথাও নেই। পরে বাড়ি থেকে কিছুটা দূরের বিলের মাঝে পড়ে থাকতে দেখা যায় বাছুরটি। বাকিগুলো হলো, ২টি গাভী, ১টি ষাঁড় ও ১টি ষাড় বাছুর। যা সবই উধাও। এগুলোর মোট মূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন রিনা আক্তার।

ভুক্তভোগী রিনা আক্তার জানান, 'স্বামী মারা যাওয়ার পর গরুগুলোই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। সেইটাও নিয়ে গেল চোরেরা। এখন বাচ্চাদের নিয়ে কিভাবে চলবো বুঝতে পারছি না।চারদিকে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।'

পরে তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেন।স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আকাশ বলেন, “গরু চুরির খবর শুনেছি। অভিযোগ করেছে কি-না সেটি যাচাই করছি। বিস্তারিত পরে বলা যাবে।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে জীবিকার একমাত্র উৎস হারিয়ে রিনা আক্তার এখন সম্পূর্ণ বিপর্যস্ত। এলাকাবাসীর দাবি, রাতের বেলা গরু চুরি বাড়লেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা